শুক্রবারের মাগুরা বাজার- সবজির দাম বাড়তি, কমেছে পেঁয়াজ রসুনের দাম।

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিনিধি-

শীতকাল শেষ হওয়ার পর থেকেই খুচরা ও পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। এর মধ্যে সপ্তাহের শেষ দুদিনের বৃষ্টিতে কিছু কিছু সবজির দাম আরেক দফা বেড়েছে। তবে মৌসুম শুরু হওয়ায় পেঁয়াজ ও রসুনের দাম কমতে শুরু করেছে। অপরিবর্তিত রয়েছে মাংস ও ডিমের দাম। কিছুটা বেড়েছে মাছের দাম।

শুক্রবার মাগুরার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মান ভেদে পাঁচ থেকে ১০ টাকা করে কমেছে পেঁয়াজের দাম। কমেছে রসুনেরও দাম। বিক্রেতারা বলছেন, প্রায় দুই মাস বাড়তি থাকার পর খুচরা বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কমছে।

এর কারণ হিসেবে বিক্রেতারা জানান, নিত্য প্রয়োজনীয় এই পণ্য দুটির মৌসুম শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলের পেঁয়াজ ও রসুন বাজারে আসতে শুরু করেছে। এতে সরবরাহ বাড়ছে। তাই পেঁয়াজ ও রসুনের দাম কমতে শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: