মাগুরানিউজ.কমঃ
মাগুরার সদরের আঠারখাদা ইউনিয়ন পরিষদের নির্বাচনোত্তর সহিংসতায় কমপক্ষে ৪জন আহত হয়েছে। এদের মধ্যে অসিম সিংহ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত অসিম সিংহ জানান, গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে তিনি ও তার সঙ্গীরা আওয়ামীলীগের বিজয়ী প্রার্থী সঞ্জিবন বিশ্বাসের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে পরাজিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান অমরেশ বিশ্বাসের লোকজন তাদেরকে পেছন থেকে ধাওয়া করে।
এ সময় তারা রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তিনিসহ আরো ৪জন গুরুতর আহত হন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


