মাগুরার বাজারে মিলছে গ্রীষ্মের রসালো তরমুজ, দাম চড়া।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মৌসুম শুরুর আগেই মাগুরার বাজারে এসে গেছে গ্রীষ্মের রসালো জনপ্রিয় ফল তরমুজ। দামও বেশি হাঁকছে ব্যবসায়ীরা। দাম বেশি থাকায় তরমুজ বেচাকেনাও কম বলে জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। প্রতিটি ছোট তরমুজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। ক্রেতারা বলছেন, গরমে সবার তরমুজ পছন্দের তালিকায় প্রথমে থাকলেও দাম বেশির কারণে তরমুজ কেনা থেকে অনেকে বিরত থাকছেন।

বাজারে ফলে ক্রেতা আবু আহাদ সায়েদ বলেন, নতুন তরমুজ বাচ্চারা পছন্দ করবে তাই দাম বেশি হলেও কিনতে হল।

ফল বিক্রেতা শরিফুল বলেন, বাজারে তরমুজের দাম তুলনামূলক বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে দিনতে হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তরমুজের দাম কমে আসবে। চৈত্রের প্রথম সপ্তাহে ব্যাপকহারে তরমুজ বাজারে আসবে। তখন দাম কমে যাবে। বাজারের তরমুজ স্বাদে মোটামুটি ভালো। গরম বেশি হলে তরমুজের চাহিদা বাড়বে।

বর্তমানে নাটোর, ভোলার তরমুজ বাজারে আসছে। এ ছাড়াও মিয়ানমার থেকে তরমুজ আমদানি হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে ভোলা, বরিশাল, পটুয়াখালী অঞ্চল থেকে তরমুজ আসতে শুরু করবে বলে তিনি আরো জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: