মাগুরানিউজ.কম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মাগুরায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে পৌরসভার আয়োজনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পৌর মেয়র আলহ্বাজ ইকবাল আখতার খান কাফুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
এর কিছুক্ষন পরেই শুরু হয় বৃষ্টি যা থেমে থেমে প্রায় সারাদিনই চলছে। শহরে তাই ঈদের আমেজ কিছুটা কম। সন্ধায় বাইরে বের হতে পারননি শহরবাসী।
ইদুল ফিতর উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে মাগুরার ২৪ ঘন্টার সংবাদমাধ্যম মাগুরানিউজ।


