মাগুরানিউজ.কম:
মাগুরা শহরের ভেতর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে আজ এক নতুন আয়োজনের সূচনা হলো। ঈদে বাড়তি বিনোদনের জন্য প্ৰমোদতরীর শুভ যাত্রা সূচনা হলো।
জেটিসি রোডের ঘাট থেকে প্রতি ঘন্টা নদী ভ্রমনের জন্য মাথাপিছু একশত ও পঞ্চাশ টাকা টিকিটের দাম নির্ধারন করা হয়েছে। মিলবে চটপটি, ফুচকা, কোল্ড ডিঙ্কস। আধুনিক এ ট্রলার নৌকায় ৫০জন বসতে পারবেন বলে উদ্দোক্তারা জানিয়েছেন।


