মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ (১৮ জুলাই) শুরু হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়।
সদরের বাজার রাঁধানগর মন্দির কর্তৃপক্ষ প্রতিবছর এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
আজ বিকেলে বাজার রাধানগর মন্দির প্রাঙ্গন হতে দয়াময়ী মন্দির পর্যন্ত রথের বর্নাঢ্য শোভযাত্রা অনুষ্ঠিত হয়। এতে হিন্দুধর্মাম্বলী নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। এ উপলক্ষে মেলা বসেছে।


