মাগুরানিউজ.কমঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মাগুরায় বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা, মাগুরা জেলা শাখা আজ শুক্রবার বিকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনাসভা ও সংগীতানুষ্ঠান।
বিকালে সংস্থার পিটিআই পাড়া জেলা কার্যালয়ে জেলা মহিলা সংস্থার সভাপতি নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


