মাগুরানিউজ.কমঃ
পরিচ্ছন্ন ও গোছানো শহর আমাদের সবারই কাম্য। আর নিজেদের শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। আর এ আহবানেই জনাব সাইফুজ্জামান শিখর ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ মাগুরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা হয়েছে। যোগ হয়েছে সহজে বহনযোগ্য ও টেকসই ডাস্টবিন।
আজ শুক্রবার দুপুরে পৌরসভা চত্বরে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও পৌরবাসিন্দাদের উপস্থিতিতে এ ডাস্টবিন হস্তান্তর করেন সাইফুজ্জামান শিখর। এ সময় পৌর পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাগুরা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ব্যবস্থাপনায় এ ডাস্টবিন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। এসময় তিনি সকলকে সঠিক সময়ে পৌরকর দিয়ে পৌরসভার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।


