স্বাধীনতা দিবসে দেশ সহিংসতামুক্ত রাখার প্রত্যয়ে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

স্বাধীনতা দিবসে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিহত করে উন্নত দেশ গড়ার শপথের মধ্য দিয়ে মাগুরাতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকাল সাড়ে ছয়টায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, জেলা মুক্তযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, এপিপি এ্যাড. রতন কুমার মিত্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে স্থাপিত শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দিবসের মূল অনুষ্ঠানের। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসুচীর উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও সমকালীন এবং স্বাধীনতার ওপর বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয়। এছাড়া কুচকাওয়াজে পুলিশ, আনসার, সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মুহ. মাহাবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, এপিপি এ্যাড. রতন কুমার মিত্র, আ. লীগ নেতা আবু নাসের বাবলু প্রমূখ।

কর্মসূচির মধ্যে রয়েছে স্টেডিয়ামে কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, আলোকচিত্র, তথ্যচিত্র প্রদর্শনী প্রভৃতি। এসব কর্মসূচিতে সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: