শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে মাগুরা জেলা পুলিশের নিরবিচ্ছিন্ন মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউপিতে ভোট গ্রহণ ৩১ মার্চ। শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও স্থানীয় জনসাধারণের সাথে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবার দিনে রাতে প্রতিটি ইউপির পথে পথে চলছে একের পর এক মতবিনিময়।

আজ সন্ধায় পুলিশ সুপার মহোদয় সদর থানাধীন বগিয়া, চাউলিয়া ও কুছুন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ মাগুরা সদরসহ জেলার অন্যান্য পুলিশ অফিসারগণ মতবিনিময় করেন।

শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে প্রতিটি ইউপিতে একের পর এক মতবিনিময় চলতেই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয়।

জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: