মাগুরানিউজ.কমঃ
আজ সন্ধায় মোমবাতি জ্বালিয়ে লাখো শহীদের আত্মত্যাগের সম্মান করলো মাগুরাবাসী। ঘরে ঘরে জ্বলে উঠলো মোমবাতি। আজ ২৫ মার্চের সেই ভয়াল কালো রাত। ১৯৭১ সালের এই রাতে নিরীহ বাঙালির উপর হায়েনার মতো হামলে পড়েছিল পাকহানাদার বাহিনী। ঢাকার রাস্তা আর অলি-গলিতে বাঙালির রক্তের হলি খেলায় মেতে ওঠে তারা। দেশের অন্যান্য স্থানে হত্যা করা হয় হাজার হাজার মানুষকে। বরাবরের মতো এই রাতটি স্মরণে মাগুরাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন মোমবাতি জ্বালিয়ে অংশ নিল নাম না জানা অগুনতি শহীদের আত্মত্যাগের সম্মানে।


