নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করুন- সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

আগামী ৩১ শে মার্চ দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে মাগুরা সদর উপজেলার মোট ১২ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার  গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ইউনিয়নের গোয়ালবাথান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

গোপালগ্রাম ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম মিলনকে নিয়ে সভায় উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, আ’লীগ দল থেকে নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই ভোট দিতে হবে। তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার আহবান জানান।

মতবিনিময় সভায় মো. গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান মো. রুস্তম আলী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা, শালিখা থানা আওয়ামী লীগের সভাপতি ইসরাইল মুন্সি, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, এ্যাড. সাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

সভায় আরো বক্তৃতা দেন গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রউফ মোল্যা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আফতাব উদ্দিনসহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি–সাধারণ সম্পাদকগণ।

জেলার বিভিন্ন স্থান থেকে আগত কর্মীসমর্থকেরা সভায় উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: