জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে মাগুরায় জাসদের পতাকা মিছিল ও পথসভা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরে পতাকা মিছিল ও পথসভা করেছে।

দুপুরে শহরের নতুন বাজার থেকে পতাকা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও জাসদের দলীয় পতাকা প্রদর্শণ করা হয়।

প্রবীণ জাসদ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস, মুক্তিযোদ্ধা দুলাল জোয়ারদার, শালিখা উপজেলা জাসদ সভাপতি আতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, যুব জোট সভাপতি শফিকুল ইসলাম গোর্কিসহ অন্যরা।

এ সময় সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনে জাসদের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

পরে চৌরঙ্গীর মোড়ে অনুষ্ঠিত পথসভা থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাসদ কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: