চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা থেকেই গেল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আজ একটা কথাই ভাসছে— এ ভাবেও হারা যায়! 

কাল ম্যাচের পর শুধুমাত্র ড্রেসিংরুম নয়, হতাশায় ভেঙে পড়েছিল গোটা দেশ সাথে মাগুরাও। সবার একটাই প্রশ্ন— কী করে এমন ম্যাচ হারা সম্ভব? সব চাপ টপকেও মাশরফিরা যা খেলল তা প্রশংসা পেয়েছে বিশ্বের সব মহল থেকেই। কিন্তু ওই যে, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা থেকেই গেল।

অবিশ্বাস্যই বটে, একটি সিঙ্গেল নিলেই যেখানে স্কোর লেভেল, অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কিনা ছক্কা হাঁকাতে গিয়ে আউট!

শেষ বলে সিঙ্গেল নিলে অন্তত সুপার ওভারে গড়াতে পারত ম্যাচ। পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না শুভাগত হোম। মুস্তাফিজুর রহমান দৌড়ে সেই সিঙ্গেলটিও নিতে পারলেন না। ছুটে এসে স্টাম্প ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনি, মুস্তাফিজ রান আউট।

যেখানে ৩ বলে চাই ২ রান, সেই তিন বলেই কিনা ৩ উইকেট! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বুধবার বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে জয় হাতের মুঠোয় পেয়েও বাংলাদেশ হারল ১ রানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এবার নিয়ে নবমবারের মতো ১ রানের হার দেখল ক্রিকেটবিশ্ব। তবে লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন বলে ৩ উইকেট হারিয়ে হারের ঘটনা এটাই প্রথম!

আর ভারত টি-টোয়েন্টিতে এবার নিয়ে দ্বিতীয়বার ১ রানের জয় পেল। এর আগে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয়রা জিতেছিল ১ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ রানে জয়ের ঘটনা এবার নিয়ে চতুর্থবার। যেখানে দুবারই জয়ী দল ভারত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ১ রানের জয়ের ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল অস্ট্রেলিয়া। আর সর্বশেষটি তো বুধবার বেঙ্গালুরুতে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: