মহম্মদপুর বাজারে ৩ দোকানে দুঃসাহসিক চুরি, আতংকিত ব্যবসায়ীরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- mnমাগুরার মহম্মদপুর সদর বাজারের ৩টি হিন্দু ব্যবসায়ীর দোকানে গত মঙ্গলবার গভীররাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাজারে নাইট ডিউটি চলাকালিন সময়ে এই চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

বুধবার সকালে থানা পুলিশ চুরি যাওয়া দোকানগুলি পরিদর্শন করেছেন।

মহম্মদপুর বাজার বনিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও চুরিযাওয়া দোকানের মালিক কমলেশ চন্দ্র সাহা বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার হাটের দিনে দোকান বন্ধ করে আমরা বাড়ীতে চলে যাই। রাতে সংঘবদ্ধ চোরের দল দোকান ঘরের উপরের চাল খুলে ভিতরে প্রবেশ করে আমার দোকানের মধ্যে থাকা প্রায় ৯০হাজার টাকা এবং পর্যায়ক্রমে পাশ্ববর্তী বিধান চন্দ্র সাহার দোকানের মধ্যে থাকা প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা ও বিশ্বনাথ সাহার দোকান থেকে প্রায় ৫০ টাকা এবং ৫কেজি এলাচ নিয়ে চোরেরা পালিয়ে যায়।

বাজারে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এবং নাইট ডিউটি চলাকালীন সময়ে এই চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নানা প্রশ্নের দেখা দিয়েছে।

এঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজুর রহমান বলেন, অভিনব এই চুরির ঘটনা তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: