নীরবেই মাগুরার পৌর চেয়ারম্যান খন্দকার আব্দুল মাজেদের মৃত্যুবার্ষিকী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ ২৩ মার্চ ২০১৬ মাগুরার কৃতি সন্তান খোন্দকার আব্দুল মাজেদ সাহেবের ১২ তম মৃত্যুবার্ষিকী।

মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মাগুরার এই কৃতি সন্তান জনাব খোন্দকার আব্দুল মাজেদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ০১ আগস্ট মাগুরা জেলার পার্শ্ববর্তী শিবরামপুরগ্রামে। পিতা খোন্দকার ফজলে করিম, মায়ের নাম নসিবা খাতুন, দাদার নাম সাবের হোসেন। তিনি মাগুরা কলেজ থেকে এন্ট্রাস পাশ করেন।

খোন্দকার আব্দুল মাজেদ সমাজ সেবা, ব্যবসা ও রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের মাগুরা জেলার প্রতিষ্ঠাতা সাংগঠিক সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। খোন্দকার আব্দুল মাজেদ ২০০৪ সালের ২৩ মার্চ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে  মৃত্যু বরণ করেন।

১৯৯৯ সালে স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমস্ত্রী শেখ হসিনা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পিতা হিসাবে খোন্দকার আব্দুল মাজেদ সাহেবকে সর্ব প্রথম মুক্তিযোদ্ধার সনদ ও ক্রেষ্ট প্রদান করেন।

খোন্দকার আব্দুল মাজেদ সাহেব স্বাধীনতা পূর্ববতী সময়ে মাগুরা টাউন কমিটির পরপর ৩বার কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি মাগুরা পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পরপর ২বার মাগুরা পৌরসভার জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে (১৯৭২-১৯৮২)দায়িত্ব পালন করেন।

খোন্দকার আব্দুল মাজেদ সাহেব ব্যক্তি জীবনে ছিলেন প্রচার বিমুখ। তিনি তার রাজনৈতিক জীবনে ছিলেন অকুতোভয়,সৎ,দক্ষ,ন্যায়-নিষ্ঠা, কর্তব্যপরায়ন সর্বোপরি অনমনীয় ও ন্যায়পরায়ন ব্যক্তিত্বের অধিকারী। সমাজসেবায় খোন্দকার আব্দুল মাজেদ সাহেবের অবদান অস্বীকার্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: