মাগুরানিউজ.কমঃ
আজ ‘হোলি’তে গোটা মাগুরাবাসী রঙের উৎসবে মেতে উঠেছিল। ছোট বড় কোন ভেদাভেদ ছিলোনা আজ। সব বয়সী মানুয়ের মাঝে দেখা যায় ব্যাপক উৎসহ উদ্দিপনা।
স্কুল কলেজ বন্ধ থাকলেও ছেলে মেয়েরা ঠিকই বেয়িয়ে পড়েছিল রং খেলতে। পাড়ায় পাড়ায় উৎসবের যেন কমতি ছিলনা।
সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়।
এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন।
দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়।


