মাগুরানিউজ.কমঃ
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদ মোট ৪৮জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করবেন। প্রার্থীরা ইউনিয়নের গ্রাম, পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত নিজেদেরর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারনায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক অঙ্গনের নামি ব্যক্তিদের পদচারণাও লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক দলীয় প্রতীক দেওয়ায় জেলা ও থানার নেতাদের বেশ কদরও বেড়েছে। শীর্ষ নেতাদের আগমনে চলছে জমজমাট প্রচারনা।
উল্লেখ্য, আগামী ৩১মার্চ মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১লাখ ৮০ হাজার ৮৩২জন ভোটার ১১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবে।


