মাগুরাতে চাঁদ রাতের কেনাকাটা

মাগুরানিউজ.কমঃ

Marketing (1)

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অধিকাংশ মানুষ বাড়িতে। তারা আগেই কেনাকাটা শেষ করেছে। তবে যেসব মানুষ ঈদে শহরেই থেকে যায় তারা চাঁদ রাতেই কেনাকাটা করতে পছন্দ করেন। এই চাঁদ রাতকে কেন্দ্র করে মাগুরার বেশিরভাগ মার্কেটে কেনাকাটার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

চাঁদ রাতে শপিং সেন্টারগুলোতে ভিড় কম হবে এমন আশা করেছিল অনেকেই। কিন্তু তাদের সে আশার ঘুরেবালি। এমন আশা করলেও ভিড় এড়াতে পারছে না তারা। আর ব্যবসায়ীরাও এই সুযোগে চড়া দামে ক্রেতাদের নিকট পণ্য বিক্রি করছে। শুক্রবার রাতে কয়েকটি মার্কেট ঘুরে এমনটিই জানা গেছে।

সরেজমিনে মার্কেট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মার্কেটেই নারীদের পাশাপাশি পুরুষরা কেনাকাটায় ব্যস্ত। কেনাকাটার ব্যস্ততা যেমন বাড়ছে তেমনি দোকানিদের ক্লান্তিও বাড়ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, ঈদের দিন সকাল পর্যন্ত বেচাকেনা চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: