মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা ৬নং (পারনান্দুয়ালী) ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাগুরাবাসীকে ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুল গনী মোহন।
শুভেচ্ছা বার্তায় জনাব আব্দুল গনী মোহন বলেন, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরিব, দুঃখী, ধনী, দরিদ্র সব মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে। এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতি বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলেন, মনের মলিনতা ও পঙ্কিলতা ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। তারা দেশ ও জাতির উন্নয়ন এবং সবার অনাবিল সুখ-শান্তির জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমত কামনা করেন।

