মাগুরার শামসুন নাহার আহমেদ এর ‘আমার সময়’ বইয়ের মোড়ক উন্মোচন

মাগুরানিউজ.কমঃ

11034211_161920034164HGJ52ui48_4267031593851699161_n

মাগুরার সাবেক মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা শামসুন নাহার আহমেদ এর ‘আমার সময়’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে শুক্রবার। স্থানীয় সৈয়দ আতর আলি পাঠাগার মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন ভাষা সৈনিক প্রবীন শিক্ষাবিদ খান জিয়াউল হক।

সকাল ১১ টায় আমার সময় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপক মফুজার রহমান, মাহফুজুর রহমান খান, এজি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন শিদকার, সাংবাদিক আবু বাসার আখন্দ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট রাজনীতিক আহসান হাবিব কিশোর।

লেখিকা শামসুন নাহার আহমেদের বাবা জহুর আহমেদ এবং বড় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত মন্ত্রী মেজর জেনারেল মজিদ উল হক।

ব্যক্তি জীবনে শামসুন নাহার আহমেদ ১৯৫১ সালে করাচি কেন্দ্র রেডিও পাকিস্তানের বাংলা বিভাগের সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেন। পরবর্তিতে সংবাদ পাঠের পাশাপাশি অনুবাদক এবং সঙ্গীত শিল্পি হিসেবে ১৯৫৮ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।

১৯৬৮ সালে তিনি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে ১৯৭৯ সালে ফরিদপুরের বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত অবস্থায় রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯১-১৯৯৬ সময়ে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য হবার গৌরব অর্জন করেন। জাতি সংঘের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকক, ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

ব্যক্তি জীবনে অত্যন্ত সংগ্রামি চেতনার এই মানুষটির জন্ম ১৯৪৩ সালের ২৬ আগষ্ট ভারতের দিল্লীতে। তার শিক্ষা জীবন শুরু মাগুরার হাই ইংলিশ স্কুলে। এরপর ১৯৪৯ সালে কলকতার লেডী ব্রাবোর্ন থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও ১৯৬৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন। পরবর্তীতে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিষয়ে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিলয় থেকে ডিপ্লোমা করেন।

ধ্রুব এষের প্রচ্ছদ এবং মাঝের বাড়ি প্রকাশিত বইটিতে লেখিকা তার দেখা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: