মাগুরায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় শুরু ইসলামি ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে প্রায় সাড়ে ৪ লাখ পবিত্র কোরআন। কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সেই পবিত্র কোরআন তুলে দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মাগুরায় শোভাযাত্রা, আলোচনাসভা, কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে টেলিভিশনের মাধ্যমে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রদর্শণ করা হয়।

সকালে এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিদ্দিকীয়া মাদ্রাসা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

সেখানে ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোস্তম আলী। বিশেষ অতিথি ছিলেন- মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবিএম মাহফুজুর রহমানসহ অন্যরা।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।

এসময় ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও দেশ জাতির উন্নতি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বাছাইকৃত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ২শত ৫০টি কোরআন শরীফ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: