মাগুরানিউজ.কমঃ
দুই বন্ধু তুষ্টি ও তৌফিক। রাত দশটায় বেঞ্চে বসে সামনের জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন গাংনালিয়া বাজার সংলগ্ন মাঠে। একগাল হেসে বললেন, বাংলাদেশের খেলা বলে কথা। তাও আবার অষ্ট্রেলিয়ার সাথে। সামনে ‘ভিআইপি’ বেঞ্চে বসে খেলা দেখতে সন্ধায় জায়গা দখল করেছেন বলে জানালেন।
সবার এক কথা, বাসায় খেলা দেখে চিল্লাইয়া মজা পাই না তাই এখানে খেলা দেখতে আসা।
তার অদূরে বেঞ্চে বসেছিলেন সরকারী কলেজের শিক্ষার্থী মোহাইনিুল ইসলাম। তিনি জানান, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা দেখলে পা ব্যথা করে। তাই আজ বেঞ্চে বসে খেলা দেখতে খেলা শুরুর আগে এসে জায়গা দখল করেছে। সবার এক কথা আজকের খেলায় ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে।


