মাগুরানিউজ.কমঃ
আবারো টস হারলেন মাশরাফি। এশিয়া কাপ থেকে শুরু করে আজকের ম্যাচ পর্যন্ত টানা ৭ ম্যাচে টসের কয়েন উল্টে গেলো। এ যেন বারবারই ভাগ্যদেবতা বাম হচ্ছেন মাশরাফির জন্য।
এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের বাছাই পর্ব এমনকি মূল পর্বের প্রথম ম্যাচেও টস জেতা হয়নি টাইগার দলপতির। তবে সবাই হয়তো ভেবেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিততে পারে বাংলাদেশ। কিন্তু আবারো আশার গুড়ে বালি ছিটিয়ে দিলো অজি অধিপতি স্টিভেন স্মিথ।
ফলে এই নিয়ে টানা ৭ ম্যাচে টসে হারলো বাংলাদেশ।


