মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে মানববন্ধন ও সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ সোমবার মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বলরাম বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় উপদেষ্টা মুকুল শিকদার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী আব্দুল আজিজ, জেলা এনজিও  কো-অর্ডিনেটর আব্দুল হালিম, বে-সরকারি সংস্থা ইসাডোর ব্যবস্থাপনা পরিচালক আবু ইমাম বাকের, মাল্টি উইংস এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী তাসুকুজ্জামান, মাগুরা আদি বানিয়াজ সম্প্রদায়ের সভাপতি হীরালাল কর্মকার, সাধারণ সম্পাদক সুবোধ বাগদি, বাংলাদেশ দলিত পরিষদের জেলা সভাপতি স্বপন কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: