মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আজ থেকে গাড়ির মালিকানা নির্ধারণে মেশিন রিডেবল ডিজিটাল ব্লু বুক বা (ভেহিকেল ওনারশিপ কার্ড) প্রদান শুরু করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
প্রথম দফায় ৩শ ডিজিটাল ব্লু বুক দেয়া হচ্ছে মটরসাইকেল মালিকদের। পরবর্তীতে ভারি যানবাহনের মালিকদেরও ডিজিটাল এ ব্লু বুক দেয়া হবে বলে মাগুরা বিআরটিএর সহকারি পরিচালক (ইঞ্জিঃ) বিলাস সরকার জানান।
ড্রাইভিং লাইসেন্সের ন্যায় সহজে বহনযোগ্য এ স্মার্ট কার্ডটিই মালিকদের মালিকানার সপক্ষে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট হিসেবে গণ্য হবে।


