মাগুরানিউজ.কমঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা ৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মাগুরাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ডের ৫ বার নির্বাচিত কমিশনার জনাব আবুল আছাব।
এক বার্তায় তিনি বলেন, মুসলিম বিশ্ব সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কারস্বরূপ। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা।পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।
শুভেচ্ছা বার্তায় জনাব আবুল আছাব বলেন, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরিব, দুঃখী, ধনী, দরিদ্র সব মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে। এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতি বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলেন, মনের মলিনতা ও পঙ্কিলতা ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। তারা দেশ ও জাতির উন্নয়ন এবং সবার অনাবিল সুখ-শান্তির জন্য পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমত কামনা করেন।


