মাগুরানিউজ.কমঃ
মাগুরায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মাগুরাবাসীর ভিড়ে জমে উঠেছে ঈদের বাজার। শহরের শাড়ি কাপড়, ছিট কাপড়, দর্জির দোকান, কসমেটিকস থেকে শুরু করে প্রতিটি বিপণি বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
শহরের বেবী প্লাজা, নুরজাহান প্লাজা, বকসী মার্কেট, খান সুপার মার্কেট, শাহিদা মার্কেট, কাপুড়িয়া পট্টি, জুতা পট্টি এলাকায় ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানে তাদের পছন্দের পোশাক, কসমেটিস্, জুতা সেন্ডেলসহ বিভিন্ন জিনিস কিনতে ক্রেতারা ভিড় করেছেন ।


