মাগুরানিউজ.কম:
মাঝে একটা বিরতি থাকলেও সেটা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারায় পৌঁছেই পবিত্র ঈদুল ফিতর পালন করবেন ক্রিকেটাররা। তবে, ঈদ পালনের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২১ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যক প্রথম টেস্ট। আর সেই কারণেই এবার বাড়িতে ঈদ পালন করতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


