প্রতীক নিয়ে মাঠে মাগুরা সদরের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদ মোট ৪৮জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করবেন। আজ নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নেমেছেন কোমরবেঁধে।

জগদল ইউপিতে আ’লীগ প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম আজ নৌকা প্রতীকে ভোট চাইলেন। ইউনিয়নের গ্রাম, পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত নিজের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রচারনায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক অঙ্গনের নামি ব্যক্তিদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের রাজনৈতিক দলীয় প্রতীক দেওয়ায় জেলা ও থানার নেতাদের বেশ কদরও বেড়েছে। শীর্ষ নেতাদের আগমনে চলছে জমজমাট প্রচারনা।

সোমবার মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

এবার  দলীয় প্রতিক হিসেবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা, ধানেরর্শীষ, লাঙ্গল, হাতপাখা বরাদ্দ দেয়া হয়েছে। অপর দিকে সাধারন কাউন্সিলরদের মধ্যে আপেল , ক্রিকেট বল, ঘুড়ি, টিউবওয়ে, পানির পাম্প, ফুটবল, টচ্লাইট, বৈদুতিক পাখা, মোরগ, লাটিম, ভ্যানগাড়ি ও তালা প্রতিক দেওয়া হয়েছে। অপর দিকে সংরক্ষিত মহিলা সদস্যরা প্রতিক হিসেবে পেয়েছেন কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক , সাঁকো, মাইক, হেলিকপ্টার ও সূর্যমুখী ফুল।

প্রতিক বরাদ্দের পরপরই  প্রত্যেক প্রার্থী স্ব স্ব এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ প্রচার প্রচারণা চলবে ২৮মার্চ পর্যন্তু। 

পাশাপাশি নির্বাচনী হ্যান্ডবিল ও পোষ্টার ছাপাতে অনেকে ভিড় করছেন বিভিন্ন ছাপাখানায়।

উল্লেখ্য, আগামী ৩১মার্চ  মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১লাখ ৮০ হাজার ৮৩২জন ভোটার ১১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: