মাগুরা সদরের ১২ ইউপিতে মোট প্রার্থী ৫৫৬, নির্বাচন ৩১মার্চ

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকতা জানান, মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন  চেয়ারম্যান, ৩৯৫ জন সাধারণ কাউন্সিলর ও ১১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

এবার দলীয় প্রতিক হিসেবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে  নৌকা, ধানেরর্শীষ, লাঙ্গল ও হাতপাখা  বরাদ্দ দেয়া হয়েছে।

সাধারন কাউন্সিলরদের মধ্যে আপেল, ক্রিকেট বল, ঘুড়ি, টিউবওয়েল, পানির পাম্প, ফুটবল, টর্চলাইট, বৈদুতিক পাখা, মোরগ, লাটিম, ভ্যানগাড়ি ও তালা প্রতিক দেওয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা সদস্যরা প্রতিক হিসেবে পেয়েছেন কলম, ক্যামেরা, তালগাছ, জিরাফ, বই, বক , সাঁকো, মাইক, হেলিকপ্টার ও সূর্যমুখী ফুল।

প্রতিক বরাদ্দের পরপরই  প্রত্যেক প্রার্থী স্ব স্ব এলাকায় নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ প্রচার প্রচারণা চলবে ২৮মার্চ পর্যন্তু।

আগামী ৩১মার্চ  মাগুরা সদর উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১লাখ ৮০ হাজার ৮৩২জন ভোটার ১১৫টি কেন্দ্রে ভোট প্রয়োগ করবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: