আবাহনীকে হারিয়ে মাগুরায় চ্যাম্পিয়ন ঢাকা মহামেডান

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী আয়োজিত ফাইনাল খেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিঃ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ অংশগ্রহন করে। ৬-৫ গোলে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় অমীমাংসিত খেলা গড়ায় টাইব্রেকারে। তাও সমান সমান হলে গড়ায় সাডেন ডেথে। টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে ৬-৫ গোলে ফলাফল নির্ধারিত হয়। 

প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন ফাইনাল খেলায়।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর এসকে এইচ ইনস্টিটিউশন মাঠে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম নব্বই মিনিট গোলশূণ্য থাকায় সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে আবাহনীর অধিনায়ক সামাদ ইউসুফের শট বারের উপর দিয়ে গেলে পরাজয় নিশ্চিত হয়ে পড়ে দলটির।

অন্য দিকে মোহামেডানের গোলরক্ষক নেহাল দুটি শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

মফস্বলের টুর্নামেন্ট হলেও প্রতিপক্ষ আবাহনী বনাম মোহামেডান। মর্যাদাপূর্ণ ম্যাচে তাই উত্তেজনার পারদ উপরে উঠতে থাকে। দুপুর থেকে প্রায় ১০ হাজার দর্শক নানা সাজে ঢোল বাদ্য নিয়ে মাঠে সমবেত হন। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলে। খেলা শেষে মোহামেডানের সমর্থক গোষ্ঠী আতসবাজী ও পটকা ফাটিয়ে উৎসব করেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি বিতরণ করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, আয়োজক সংস্থা আসাদুজ্জামান ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফুটবলার এ্যাডভোকেট জিল্লুর রহমান লাজুক ও  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মোহামেডানের গোলরক্ষক নেহাল।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের বাবা মাগুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত এ্যাড. আছাদুজ্জামান সাহেবের নামে প্রতিষ্ঠিত ‘আসাদুজ্জামান ফুটবল একাডেমী’র আমন্ত্রণে দেশসেরা ফুটবল দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: