মাগুরানিউজ.কমঃ
গত ২৩জুলাই ২০১৫ তারিখে মাগুরা শহরের দোয়ারপাড় কারিকর পাড়ায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ঘটনা সংক্রান্ত মামলার সিএস ভুক্ত আসামী মোঃ মুন্না (১৯), পিং-জহুরুল ইসলাম বাবলু, সাং-দোয়ারপাড় করিকর পাড়া, থানা ও জেলা-মাগুরাকে মাগুরা ডিবি পুলিশ আজ দুপুরে গ্রেফতার করেছে বলে জেলা পুলিশ অফিস জানিয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুন্না মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার অন্যতম আসামী। ঘটনার পর থেকে সে পালিয়ে ছিল। আজ দুপুরে তাকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের একটি দল। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।


