যাত্রী বোঝাই ভ্যানের ওপর ট্রাক, নিহত ২, মাগুরা সদর হাসপাতালে গুরুতর আহত ৩

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

মাগুরার সীমান্তবর্তী ঝিনাইদহের হাটগোপালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হাটপোলপুর-নারিকেলবাড়িয়া সড়কের তিওরদাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী শাহারা খাতুন ও একই উপজেলার পাকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ওরফে লাটু।

আহত ৩জনকে মুমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে নারিকেলবাড়িয়া থেকে কাঁঠ বোঝায় নিয়ে একটি ট্রাক হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি তিওরদাহ নামক স্থানে একটি যাত্রী বোঝায় ভ্যানকে চাপা দেয়। সেসময় ঘটনাস্থলেই নারি-পুরুষসহ দুই ভ্যান যাত্রী নিহত হয়।

ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে নিকটস্থ মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: