আজ দেশের গণমাধ্যমে শিরোনাম মাগুরার মহম্মদপুর

mn

বিশেষ প্রতিবেদক-

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের বাবা মাগুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত এ্যাড. আছাদুজ্জামান সাহেবের নামে মাগুরার মহম্মদপুরে প্রতিষ্ঠিত ‘আসাদুজ্জামান ফুটবল একাডেমী’র আমন্ত্রণে দেশসেরা ফুটবল দলগুলোর অংশগ্রহনে মাগুরার মহম্মদপুরে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট২০ ১৬ এর ফাইনাল খেলা আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিঃ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ অংশগ্রহন করে। ৬-৫ গোলে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ।

মফস্বলের টুর্নামেন্ট হলেও প্রতিপক্ষ আবাহনী বনাম মোহামেডান। মর্যাদাপূর্ণ ম্যাচে তাই উত্তেজনার পারদ উপরে উঠতে থাকে। দুপুর থেকে প্রায় ১০ হাজার দর্শক নানা সাজে ঢোল বাদ্য নিয়ে মাঠে সমবেত হন। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলে।

খেলা শেষে মোহামেডানের সমর্থক গোষ্ঠী আতসবাজী ও পটকা ফাটিয়ে উৎসব করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: