মায়ের বকুনি, মহম্মদপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-
মায়ের বকুনিতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বর্ণা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের তেলিপুকুর গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।

স্বর্ণা মহম্মদপুর সদরের হরেকৃষ্ণপুর এএফএন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও তেলিপুকুর গ্রামের কৃষক আবুল হোসেন মোল্যার মেয়ে।

স্বর্ণার বাবা আবুল হোসেন মোল্যা জানান, গত সন্ধ্যায় স্বর্ণার মা তাকে সামান্য গালমন্দ করেন। এই অভিমানে রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। রাতেই তার লাশ উদ্ধার করা হয়। চার ভাই বোনের মধ্যে স্বর্ণা দ্বিতীয়।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: