‘এলো খুশির ঈদ’। মাগুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

মাগুরানিউজ.কম:

mn

আকাশে রুপালি চাঁদ অবলোকন। চাঁদের বদনখানি একটু দেখার মানসপটে আনন্দের বারতা। শুরু হল ঈদুল ফিতরের আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে মানুষ মানুষে সাম্য। ঈদে নিজেকে বিলিয়ে দেওয়া, ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদ এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির মেলবন্ধনে ঐক্যবদ্ধ হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজানের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর। ঈদের আগের রাতকে ইসলামী পরিভাষায় ‘লাইলাতুল জায়জা’ বা ‘চাঁদ রাত’ বলা হয়। ঈদের চাঁদ সচক্ষে দেখে তবেই ঈদের ঘোষণা দেওয়া ইসলামী বিধান। তাই আজ পশ্চিম আকাশে চাঁদ দেখার পর বাংলাদেশে কাল পবিত্র ঈদুল ফিতরের ঘোষনা দেয়া হয়।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ/আপনারে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ’…। ঘুমকাতুরে চোখ উত্সবের আমেজের প্রতীক্ষার প্রহর গুনবে ঈদের বৃষ্টিস্নাত সকালের। গৃহিণীরা ব্যস্ত থাকবেন সুস্বাদু সেমাই, ফিরনি, পায়েস, পোলাও, কোরমাসহ মুখরোচক খাবারের আয়োজনে। বাড়ির তরুণীরা ঘরটাকে সাজিয়ে নেবে নিপুণ কারুকাজে। মেহেদিতে হাত রাঙাবে তরুণী-কিশোরী। ঈদের সকালে গোসল করে নতুন কাপড় পরে মুসল্লিরা পৌঁছে যাবেন ঈদগাহে।

বছর জুড়ে নানা প্রতিকুলতা, দুঃখ-বেদনা সব ভুলে ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হবেন। ঈদগাহে কোলাকুলি, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে। ঈদ এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির মেলবন্ধনে ঐক্যবদ্ধ হয়।

ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। জেলাতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঊৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। জেলার প্রধান ঈদ জামাত হবে নোমানী ময়দানস্থ কেন্দীয় ঈদগাহ ময়দানে।

শহরের প্রধান প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় ও নোমানী ময়দানে ঈদগাহ সজ্জিত করা হয়েছে। ঈদের দিন সরকারি হাসপাতাল, এতিমখানা, কারাগার ও ভবঘুরে আশ্রয়কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি এ্যাড. আব্দুল হামিদদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন।

জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইশ্বরের দরবারে আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা হবে জগতের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি। ‘মাগুরানিউজ’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

 

রাজীব মিত্র জয় 

সম্পাদক, মাগুরা নিউজ ডট কম।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: