যশোর-মাগুরা সড়কে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’

মাগুরানিউজ.কমঃ

images

যশোর-মাগুরা সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের দক্ষিণ মেহেনীপুরের আবু তাহেরের ছেলে আব্দুল হাই (৪০), খুলনা ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার আকবর আলীর ছেলে ফারুক ওরফে বাদশা (৪৫), ঢাকার সাভার বারকুদা এলাকার নবাব আলীর ছেলে আনিসুর রহমান (৪২), ঝালকাঠির কাঠালিয়ার উত্তর চেচরি এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২৪) এবং সিলেটের সিলাঘাট এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেন (২৯)।

পুলিশ দাবি করেছে আহতরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ জানান, গতরাত ৩টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটার আমতলা এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে একদল সন্ত্রাসী চেকপোস্ট বসায়। এখবর জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা পুলিশ কে লক্ষ্য করে গুলিবর্ষণ ও হাত বোমার বিস্ফোরণ  ঘটায়। এতে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদসহ চারজন আহত হন। পরে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীদের মধ্যে ৫জন গুলিবিদ্ধ হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের কাছ থেকে ১টি বিদেশী তৈরী পিস্তল, ১টি দেশী তৈরী পাইপ গান, ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি ধারালো ছুরিসহ ডিবি পুলিশের ব্যবহৃত পোষাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে এস আই মাসুদ বাদি হয়ে যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: