মাগুরায় মধুমতির চরে বালি ফুঁড়ে বের হচ্ছে কোটি কোটি ‘বাদাম’

মাগুরানিউজ.কমঃ

peanut

মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব সীমান্ত দিয়ে পদ্মার শাখা নদী মধুমতি বয়ে গেছে।  প্রমত্তা এই নদী  ষাটের দশকে লোকালয়ে প্রথম আঘাত হানে। মধুমতি নদী তীরবর্তী এতে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ হাজার হাজার একর ফসলী জমি নদীতে বিলিন হয়ে যায়। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় অসংখ্য পরিবার। আশির দশক থেকে মধুমতি-নবগঙ্গার বুক জুড়ে উঠতে থাকে বিস্তীর্ণ চর। এই দুর্গম চরে ক্রমে পলি পড়ে ফসল চাষের উপযোগি হয়ে হঠে।

কয়েক বছর আগেও মধুমতির বিস্তীর্ণ ধু ধু বালু চর পতিত পড়ে থাকত। এতে ফসল ফলতে পারে তা ছিল কল্পনার বাইরে। সেই বালি ফুঁড়ে বের হচ্ছে কোটি কোটি টাকার ‘বাদাম’। এই বাদাম চাষই বদলে দিয়েছে এই জনপদের শত শত কৃষকের ভাগ্য। শত শত কৃষক হাজার হাজার বিঘায় বাদামের চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশের তেল ও আমিষের ঘাটতি পূরণেও বড় ভূমিকা রাখছে।

 

নদী তীরবর্তী উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা, আড়মাঝি, দেউলী, যশোবন্তপুর, কালিশংকরপুর, সদর ইউনিয়নের জাঙ্গালীয়া, কাশিপুর, ধুলজুড়ী, মুরাইল, রায়পাশা, ভোলানাথপুর, পাচুড়িয়া, রুইজানী, দীঘা ইউনিয়নের পাল্লা, শিরগ্রাম, চরপাড়া, বাবুখালী ইউনিয়নের চরছেলামতপুর ২০টি গ্রামে জেগে উঠা চরে এখন অন্যান্য ফসলের সাথে অর্থকরী ফসল বাদামের আবাদ হচ্ছে।

এ ছাড়া মধুমতি তীরবর্তী ফরিদপুরের বোয়ালমারি, আলফাডাঙ্গা ও নড়াইলের লোহাগড়া উপজেলার চরাঞ্চলেও ব্যাপক বাদামের চাষ হচ্ছে।  এসব এলাকার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে বাদাম। প্রতি বছর এসব এলাকা থেকে ৩ হাজার  হেক্টর জমিতে ৮০ হাজার মণ বাদাম উৎপন্ন হয়। যার আর্থিক মূল্য প্রায় ৭ কোটি টাকা। এসব চরে  রবি মৌসুমে বাদামের সঙ্গে আবাদ হয় বোরো ধান বাঙ্গি, তরমুজ, ডাল, মরিচ, চিচিঙ্গা, লাও, কুমড়া ও সবজির চাষ হচ্ছে প্রচুর।

মধুমতির করাল গ্রাসে  উপজেলার ১০ হাজার নদী সিকস্তি কৃষক সর্বস্ব হারিয়ে মানবেতর উদ্বাস্ত জীবনযাপন করে আসছিলো। কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় সীমাহীন দুঃখ-দুর্দশায় কেটেছে তাদের দিন। মধুমতির বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর তাদের আবার স্বপ্ন দেখাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: