মোবাইল বলে দেবে কে আসলে জঙ্গী!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক: 

জঙ্গি সনাক্তকরণে নতুন সফটওয়ার। যে সফটওয়্যার শুধু চোখমুখ দেখে বলে দিতে পারবে, কে জঙ্গি আর কে নয়। ইসরায়েলি সংস্থার তৈরি নয়া এই সফটওয়্যারের নাম ফেস্পশন।

হিংসা বাড়ছে। বাড়ছে জঙ্গি সংগঠনের সংখ্যা। আক্রমণ বাড়ছে। কখনও মার্কিন মুলুক, কখনও ফ্রান্স। জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে বাংলাদেশেরও মাটি।

জঙ্গি চেনার উপায়

প্রথমেই চোখ মুখ স্ক্যান করবে এই সফটওয়্যার। এরপর এর ভিত্তিতে তৈরি হবে প্রোফাইল। আর সেই প্রোফাইলই জানিয়ে দেবে ওই ব্যক্তি জঙ্গি কিনা। সংস্থার দাবি, তাদের কাছে থাকা প্রযুক্তিতে ধরে ফেলা যাবে আত্মগোপন করে থাকা জঙ্গি বা অপরাধীদের।

সফটওয়্যারের কাজ করবে কীভাবে?

মানুষের জিনেই লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। সে রোজ কী করে?  তার আসল পেশা,  সে একজন ছাপোষা মানুষ না রোজ অপরাধ জগতে তার আনাগোনা- সবই রেকর্ড হয়ে যায় তার জিনগত বৈশষ্ট্যে। এই সব জিন, তথ্যের সিগন্যাল পাঠায় মুখে ও চোখে।

নতুন এই সফটওয়্যার একজনের চোখ ও মুখ স্ক্যান করে এই জিনগত বৈশিষ্ট্যগুলোকে বের করে নেয়। তার ভিত্তিতেই অল্প সময়ে তৈরি হয়ে যায় একজনের প্রোফাইল

তাদের এই প্রযুক্তি নিরাপত্তা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও দাবি করেছে ফেস্পশন। বছর দুয়েক আগেই যাত্রা শুরু করেছে ইসরায়েলি এই তথ্য প্রযুক্তি সংস্থা। বর্তমানে এই সংস্থা আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে প্রযুক্তিগত নিরাপত্তায় চুক্তি সই করেছে।

 

-জিইন্ডিয়া অবলম্বনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: