মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামির আত্মসমর্পণ

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি তবিবুর রহমান তোতা (৪০) মাগুরা জ্যেষ্ঠ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তোতা মাগুরা জেলা আওয়ামী সমবায় লীগের সাধারণ সম্পাদক।

গত বছরের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন নিহত হন। এ সময় গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহত মোমিন ভূঁইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই তার বাবাকে হত্যা, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। 

পরে পুলিশি তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ জনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়। মোট ১৭ জনের নামে চার্জশিট দাখিল করা হয় আদালতে। চার্জশিটভুক্ত ১৭ আসামির মধ্যে মুজিবর নামে এক আসামি এখনও পলাতক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: