বেসরকারী সংস্থাগুলিকে সামাজিক দায়বদ্ধতার কথা স্মরন করালেন মাগুরার জেলা প্রশাসক

মাগুরানিউজ.কমঃ

mn

বৃত্তিমূলক শিক্ষা,মানব পাচার রোধ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ সমাজের সুবিধাবঞ্চিত জনগণকে শিক্ষিত ও সচেতন করে তুলতে সকল বেসরকারী উন্নয়ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মুহ.মাহবুবর রহমান।

এনজিওদের নিজ কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার স্বার্থে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের উপরও তাগিদ দেন তিনি। সোমবার সকালে জেলা এনজিও সম্বনয় কমিটির মাসিক পর্যালোচনা সভায় জেলা প্রশাসক এ আহবান জানান।

সকাল ১০টায় জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলার ৪৬টি বেসরকারী সংস্থার জেলা কর্মকর্তা ও সরকারী বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম।

সভায় সমাজের অবহেলিত আদিবাসী, প্রতিবন্ধী,ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কল্যানে সরকারী বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক। তিনি সকল শ্রেণী বৈষম্য দূরীকরনে জেলা প্রশাসনকে আরো বেশী গতিশীল করতে সকলের প্রতি আহবান জানান।

নির্ধারিত বিষয় ছাড়াও জেলার সার্বিক উন্নয়ন তথা সরকারী গৃহিত সকল কর্মসুচী সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে সমন্বিত কর্মসুচী বাস্তবায়নের উপর জোর দেন জেলা প্রশাসক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: