মাগুরার সেই বৃদ্ধ শিশু বায়েজিদের চিকিৎসায় বিশেষ মেডিকেল বোর্ড

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

সম্প্রতি আলোচিত মাগুরার প্রোজেরিয়া (শৈশবেই অকাল-বার্ধক্য) আক্রান্ত শিশুটিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাগুরা স্বাস্থ্য বিভাগ।

পিজি হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা ও গবেষণার দায়িত্ব নিতে আগ্রহী হওয়ায় মাগুরার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফ।

বায়েজিদ নামের বিশেষ এই শিশুটিকে নিয়ে ‘মাগুরানিউজ’সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ও প্রতিবেদন প্রকাশের পর দেশে বিদেশে এই শিশুটির প্রতি আগ্রহ তৈরি হয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসকেরা শিশুটির চিকিৎসা ও গবেষণার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে রবিবার মেডিকেল বোর্ড গঠন করে তাদের আগ্রহের প্রতি সাড়া দিয়েছেন মাগুরা স্বাস্থ্য বিভাগ।দুপুরে শিশু বায়েজিদকে নিয়ে মা তৃপ্তি খাতুন এবং দাদা হাশেম শিকদার মাগুরায় মেডিকেল বোর্ডে উপস্থিত হন।মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফ এ বিষয়ে বলেন, বায়েজিদ নামের শিশুটির শারীরিক বৈশিষ্ট্য প্রোজেরিয়া আক্রান্ত শিশুদের মতো। তবে কিছুটি ভিন্নতা রয়েছে, যে কারণে রোগটি নিয়ে গবেষণার প্রয়োজন। যার প্রেক্ষিতেই আমরা শিশুটিকে চিকিৎসা ও গবেষণার স্বার্থে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাগুরা স্বাস্থ্য বিভাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: