মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক- মাগুরাতে এখনো অনেক সিম নিবন্ধিত হয়নি। তবে শেষ মুহূর্তে সিম নিবন্ধনে দোকানে দোকানে ভিড় লক্ষ করা যাচ্ছে।
বিটিআরসি গ্রাহকদের কাছ থেকে অভিযোগ গ্রহণের জন্য তাদের কোড ‘২৮৭২’ চালু করেছে। সপ্তাহের পাঁচদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কোড নম্বরের মাধ্যমে তারা অভিযোগ গ্রহণ করবে।
সরকার গত বছর ১৬ ডিসেম্বর বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চালু করে, নির্ধারিত সময়সীমা অনুযায়ী তা গত ৩০ এপ্রিল শেষ হয়। পরে অপারেটরদের অনুরোধে ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

