দাবড়িয়ে দুই ছিনতাইকারীকে ধরে ফেললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mn

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদারের সাহসী পদক্ষেপের কারনে ছিনতাইকালে দুই ছিনতাইকারী আটক হয়েছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ছিনতাইকারীরা হলো কক্সবাজার সদরের রুমালিয়াছড়ার মোরশেদুল আলম ও খরুলিয়ার আবদুল করিম।

রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদসহ তিনি শুক্রবার উখিয়া উপজেলার চেংছড়ি গ্রামে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় সড়কের একটি নির্জন স্থানে টমটম থামিয়ে পর্যটকদের কাছ থেকে ছিনতাই করছিল দুই যুবক। বিষয়টি তার চোখে পড়লে তিনি গাড়ি দ্রুত গাড়ি থামাতে নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি পুলিশসহ ছিনতাইকারীদের ধাওয়া করে ধরে ফেলেন।

পরে তাদের স্থানীয় পুলিশে সোপর্দ করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এদিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় সবাইকে সচেতন হয়ে এসব রুখতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: