ট্রাক চাপায় মাগুরার শ্রীপুরের গৃহবধুর মৃত্যু, ট্রাকে জনতার আগুন।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধি-

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম তার স্ত্রী শেলী বেগম (২৫), মেয়ে রিমি (১০) ও ঋতুকে (৭) সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যাচ্ছিল। ইলিশকোল বোবার মোড়ের নিকট পৌঁছালে জামালপুরগামী ইট বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শেলী বেগম মারা যান। তবে প্রাণে বেঁচে যায় দু’সন্তান ও স্বামী।

গৃহবধূর নাম শেলী বেগম (২৫)। বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘাতক ট্রাকটি ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যায়। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। সড়কের দু’পাশে অবরোধ করে রাখলে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তাদের গাড়ী লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ফায়ার সার্ভিসের গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়াসহ ফায়ার সার্ভিস কর্মী কামরুল হাসান মারাত্মক আহত হয়েছেন। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: