মাগুরায় দুই পক্ষের সহিংসতায় আহত স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের দক্ষিণ নওয়াপাড়া গ্রামে দুই পক্ষের সহিংসতায় আহত স্কুল ছাত্র আল আমীন আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

আল আমীন তিতার খাঁ পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ও পার্শ্ববর্তী রাজিবের পাড়া গ্রামের ইউনুস সর্দারের ছেলে।

পুর্ববর্তী বিরোধ নিয়ে মঘি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুজন বিশ্বাস ও স্থানীয় অপর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার এ সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মাঝে পড়ে তারা বানু নামে এক গৃহবধু ও পার্শ্ববর্তী রাজিবের পাড়া গ্রামের ওই স্কুল ছাত্র আল আমীন আহত হয়।

আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমীনের অবস্থার অবনতি হলে তাকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যায় আল আমীন।

মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় আল আমীনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের সময় আল আমীন ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: