মাগুরাসহ খুলনা বিভাগের দশ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-
আগামীকাল ১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আকবর জানান, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক ও চালকের বিরুদ্ধে তারেক মাসুদের স্ত্রী ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন।
 
অপর এক দুর্ঘটনায় গ্রিনলাইন পরিবহনের মালিকের নামে ৭ কোটি টাকা ক্ষতিপূরণের আরো একটি মামলা হয়েছে। এ ধরনের মামলা আইনসিদ্ধ নয়। কারণ যানবাহন আইনে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার ও অঙ্গহানির জন্য ১০ হাজার টাকা প্রদানের কথা উল্লেখ আছে।রবিবার সকাল থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটি। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিন দফা বাস্তবায়নের দাবিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বক্স দুদু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় দায়ের করা সড়ক দুর্ঘটনার একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ছাড়া ওই ঘটনায় সরকারের ক্ষতিপূরণ আইনের পরিপন্থীভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকরা ওই মামলা প্রত্যাহারের দাবি করে এলেও তা বাস্তবায়ন করা হয়নি।

আব্দুর রহিম বক্স দুদু বলেন, আমাদের এ দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর ৬টা থেকে গোটা খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যানসহ সব ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক চৌধুরী ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: