দেশে প্রথমবার কলেজ র‌্যাংকিং- খুলনা অঞ্চলের ১০ সেরা কলেজের তালিকা

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৬৮৫টি কলেজের মধ্যে র‌্যাংকিং করা হয়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী দেশে কলেজ র‌্যাংকিংয়ের পদক্ষেপ এটিই প্রথম। তারা আরো দাবি করেন যে, ‘এই র‌্যাংকিং শিক্ষার মানোন্নয়নের জন্য।’

শনিবার (১৪ মে) রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ র‌্যাংকিং প্রদানের পটভূমি ও এর উদ্দেশ্য তুলে ধরে শীর্ষ কলেজের নাম ঘোষণা করেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের তালিকায় প্রথম হয়েছে রাজশাহী কলেজ, দ্বিতীয় রাজধানীর  ইডেন মহিলা কলেজ, তৃতীয় ঢাকা কলেজ, চতুর্থ ঢাকা কমার্স কলেজ (বেসরকারি) ও পঞ্চম বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ।

ইডেন মহিলা কলেজ জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ, রাজশাহী কলেজ সেরা সরকারি কলেজ, সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ (বেসরকারি)।

 

খুলনা অঞ্চলের ১০টি সেরা কলেজ: যশোর সরকারি এম এম কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ (বেসরকারি), যশোর সরকারি মহিলা কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, যশোর উপশহর মহিলা ডিগ্রি কলেজ (বেসরকারি), সাতক্ষীরা সিটি কলেজ (বেসরকারি), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি সি কলেজ, সাতক্ষীরার সরকারি শ্যামনগর মহসীন কলেজ, যশোরের নওয়াপাড়া কলেজ (বেসরকারি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: