মাগুরা জেলা তথ্য অফিসের অায়োজনে ‘সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকান্ড এবং উন্নয়ন কর্মকান্ডে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সংগে প্রেস ব্রিফিং অনুুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য এবং মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা এর দশটি বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সংগে প্রেস ব্রিফিং করেন।
জেলা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, সাংবাদিক আবুল খায়ের, শামিম খানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।


